Skip to content
 
 

Repository files navigation

Shörolipi (সরলিপি)

Shörol (সরল) + Shör (স্বর) + Lipi (লিপি)

maintainers: @rank-coder @shoshostro

shorolipi

কী এই shörolipi?

Type Banglish exactly the way it sounds.
Banglish typing is messy, ambiguous, and inefficient. Shörolipi fixes this with just 26 keys — no obscure symbols, no extra effort. It can be implemented seamlessly on any QWERTY keyboard and captures the exact Bengali pronunciation, making typing faster, clearer, and phonetically precise.
বাংলিশ লিখুন নিখুঁত উচ্চারণ-অনুসারে।
আমাদের বাংলিশ টাইপিং অগোছালো, দ্বিধাপূর্ণ, এবং খামতিতে ভরা। সরলিপি মাত্র ২৬টি কি (key) ব্যবহার করে এর সমাধান দেয় — কোনো অস্পষ্ট প্রতীক বা বাড়তি পরিশ্রম ছাড়াই। এটি যেকোনো QWERTY কিবোর্ডে অনায়াসেই ব্যবহার করা যায় এবং বাংলার প্রতিটি ধ্বনি প্রকাশের ক্ষমতা রাখে। টাইপিংকে করে তোলে আরও দ্রুত, স্বচ্ছ এবং উচ্চারণগতভাবে স্পষ্ট।
এর উপযুক্ত ব্যবহার হতে পারে ভিনভাষীদের সহজে বাংলা শেখাতে, কিংবা বাংলা টেক্সট অসমর্থিত প্ল্যাটফর্মে, কিংবা দৈনন্দিন টেক্সটিংয়ে।

Key Features

flowchart LR
    A("রোমান বা লাতিন লিপিতে বাংলা লিখতে পারব")  --> B("পড়া যাবে দ্ব্যর্থহীনভাবে (unabmiguosly)")
    A --> E("বাংলার **সকল ধ্বনির উচ্চারণ** লেখা সম্ভব হবে") --> g("অতি সহজে **আঞ্চলিক ভাষা**ও লেখা যাবে")
    A --> C("**মাত্র ২৬টি বর্ণ** দিয়ে লেখা যাবে") --> D("সহজেই ফিট হবে আমাদের পরিচিত সব কিবোর্ডে")
    A --> F("ইংরেজির মতোই দ্রুত লেখা যাবে")
Loading

উদাহরণ

flowchart TD
A("পোরা
(ভিতরে ঢোকানো)") --> B("pora")
E("পরা
(পরিধান করা)") --> F("pöra")
G("পোড়া
(দহন হয়েছে এমন)") --> H("poṛa")
C("পড়া
(পাঠ করা)") --> D("pöṛa")
Loading
flowchart TD
I("মেলা (মিলিত হওয়া) ") --> J("mela")
K("মেলা
(মেলে ধরা / জনসমাগম / প্রচুর)
(ম্যালা)") --> L("mëla")
Loading

ফোনে যেমন দেখাবে

Screenshot_20251204_012309
Unexpected Keyboard-এ—
Screenshot_2026-08-15-12-55-45-382_com microsoft launcher-edit

Note

ফোনে লেখার সময় লং প্রেস করে পরিবর্তিত বর্ণের (ṛ ḍ ö ŋ ë ṭ) পরিবর্তে মূল qwerty লেআউটের বর্ণগুলো (q w f z x v) লেখা যাবে। ফলে চাইলে ইংরেজিতে সুইচ না করেও বাংলা ইংরেজি মিলিয়ে একসাথে লেখা যাবে। Unexpected-এ সোয়াইপ করে ব্যবহার করা হয়।

হাইলাইটস

  • বেশিরভাগ ধ্বনি আমাদের পরিচিত উপায়েই লেখা হবে। যেসব ধ্বনি লাতিন হরফে সরাসরি লেখা যায় না সেগুলোর জন্য বিশেষ হরফ ব্যবহার করা হবে, যেমন:
অ্যা ঙ / ং
ö ë ŋ ṭh ḍh ṛh ̃

এক কথায় বলা যায়, ö, ë, ইত্যাদি ক্ষেত্রে ডায়াক্রিটিক যুক্ত বর্ণ নেওয়া হয়েছে।
̃ এরকম কম্বাইনিং কারেকটার নেওয়া হয়েছে স্বরের উপরে চন্দ্রবিন্দু দেওয়ার জন্য।
ŋ এই বিকল্প ক্যারেকটার ব্যবহার করা হয়েছে ঙ, ং এর উচ্চারণ লেখার জন্য।

  • এই লিপি সম্পূর্ণরূপে উচ্চারণ-নির্ভর হবে। যেমন:
flowchart TD
A("বাসা") --> B("basha")
c("স্রোত") --> d("srot")
e("শাখা") --> f("shakha")
g("শ্রেণি") --> h("sreni")
i("ষাট") --> j("shaṭ")

Loading
flowchart TD
e("ক্যান
(why)") --> f("kën")
A("কেন
(why)") --> B("këno")
c("কেনো
(you buy)") --> d("keno")
Loading

কীভাবে / কোথায় ব্যবহার করব?

  1. ফোনে Heliboard -এ কাস্টোম লেআউট তৈরি করে লেখা যাবে। তার জন্য shorolipi-heliboard.txt দেওয়া হয়েছে।
  2. shorolipi-unexpected_keyboard.xml-এর মাধ্যমে মোবাইলে Unexpected Keyboard-এ লেখা যাবে।
  3. লিনাক্স পিসিতে bn-shorolipi.mim for m17n ব্যবহার করে লেখা যাবে। এটা এই রিপোজিটরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এক নজরে (ওভারভিউ)

Shörolipi বাংলা লিপি Shörolipi বাংলা লিপি
i
ë অ্যা j জ, য
ŋ ঙ, ং k
ö l
m
n ন, ণ
a o
b p
c r
d s
e t
g u
h y

ইনস্টলেশন নির্দেশনা

টারমিনালে রান করুন এবং তারপর দেখানো নির্দেশনাগুলি অনুসরণ করুন—

bash -c "$(curl -fsSL https://raw.githubusercontent.com/KhiproTeam/shorolipi/main/installer.sh)"

আপনার মতামত দিন কিংবা ডেভেলপমেন্টে অবদান রাখুন

🔗 টেলিগ্রাম গ্রুপ: সরলিপি | Shörolipi | বাংলা লিখন বিপ্লব

অবদানকারীগণ

বিস্তারিত নির্দেশনা

ক্যাপিটালাইজেশন তথা বড়ো হাতের বর্ণের ব্যবহার

পড়তে ক্লিক করুন
  1. বাক্যের শুরুতে বড়ো হাতের বর্ণ ব্যবহার করা হবে। যাতে বাক্যের শুরু সহজে খুঁজে পাওয়া যায় এবং পড়তে সুবিধা হয়।
  2. মানুষের নাম, জায়গার নাম, ইত্যাদি, তথা নামবাচক বিশেষ্যের প্রথম বর্ণতে বড়ো হাতের বর্ণ ব্যবহার করা হবে। যেমন: Mirpur, Khulna, Robindronath, ইত্যাদি।
  3. যদি ভবিষ্যতে shörolipi ব্যবহার করে কোনো অ্যাক্রোনিম (acronym), অথবা অ্যাব্রেভিয়েশন (abbreviation) তৈরি করা হয় তবে সেগুলোও বড়ো হাতের বর্ণে লেখা হবে।
  4. অন্যান্য সকল ক্ষেত্রে সর্বদা ছোটো হাতের অক্ষর লেখা হবে।

আঞ্চলিক ভাষা লেখা

দৈনন্দিন আলাপচারিতায় কিংবা আঞ্চলিক ভাষা লেখার সময় নিজের উচ্চারণ অনুযায়ী লেখা যাবে। যেমন: boltesi, jaitesi, ইত্যাদি।

ইংরেজি শব্দ লেখা

ইংরেজি শব্দ লেখার জন্য ইংরেজির বানান ব্যবহার করা যেতে পারে, আবার বাংলা উচ্চারণ অনুসারেও লেখা যেতে পারে। এক্ষেত্রে কমিউনিটির মতামত নেওয়া হবে।
তবে ইংরেজি বানানে লেখা হলে আমাদের মতে উত্তম হবে। যেমন:
amra bus-e kore school-e jai.

ঙ, ং ইত্যাদির উচ্চারণ লেখা

পড়তে ক্লিক করুন

ঙ, ং লেখা হবে ŋ দিয়ে। যেমন:

flowchart TD
a("রাঙা") --> b("raŋa")
c("বঙ্গ") --> d("böŋgo")
e("এবং") --> f("eböŋ")
g("বাংলা") --> h("baŋla")
Loading

ঞ এর উচ্চারণ লেখা

পড়তে ক্লিক করুন
flowchart LR
a("পঞ্চাশ") --> b("pöncash")
Loading

অ এবং ও এর উচ্চারণ

পড়তে ক্লিক করুন
flowchart LR
a("অতনু") --> b("ötonu")
c("সতত") --> d("shötoto")
Loading

এ এবং অ্যা এর উচ্চারণ

flowchart LR
a("ব্যাখ্যা") --> b("bëkkha")
c("খেলে") --> d("khële")
e("খেলে ('খাইলে' অর্থে) ") --> f("khele")
Loading

শ, স, এবং, ষ এর উচ্চারণ

পড়তে ক্লিক করুন
flowchart LR
a("শ্বাস") --> b("shash")
c("ষাঁড়") --> d("shãṛ")
Loading

ন এবং ণ

পড়তে ক্লিক করুন
flowchart LR
a("পাণিনি") --> b("panini")
Loading

ট, ঠ, ড, ঢ এর উচ্চারণ লেখা

পড়তে ক্লিক করুন
flowchart LR
a("ঠাট্টা") --> b("ṭhaṭṭa")
c("ঢাকা") --> d("ḍhaka")

Loading

ড়, ঢ় এর উচ্চারণ লেখা

পড়তে ক্লিক করুন
flowchart TD
a("বড়ো") --> b("böṛo")
c("গাঢ়") --> d("gaṛho")
Loading

চন্দ্রবিন্দুর উচ্চারণ লেখা

চন্দ্রবিন্দুর উচ্চারণ লেখা যথাসম্ভব এড়িয়ে যাওয়া হবে, যেহেতু আমাদের মূল লক্ষ্য হলো লিখনপদ্ধতিকে সহজ করা। তবে একান্ত প্রয়োজনে চন্দ্রবিন্দুর উচ্চারণ লেখারও উপায় আছে।

flowchart TD
a("শ্মশান") --> b("shö̃shan")
c("কাঁচা") --> d("kãca")
Loading

হ সংবলিত যুক্তবর্ণের উচ্চারণ লেখা

পড়তে ক্লিক করুন
flowchart LR
a("আহ্বান") --> b("aobhan")
c("চিহ্ন") --> d("cinnho অথবা, cinho")

Loading

উপযুক্ত কিছু ফন্টের তালিকা

যেসব ফন্টে ṛ ḍ ö ŋ ë ṭ এই বর্ণগুলো খারাপ দেখায় না, এবং পড়তে অসুবিধা হয় না সেরকম কিছু ফন্টের তালিকা:

ইংরেজি ফন্ট

Font ScrnShot
Times New Roman Times New Roman
Arial Arial
Ubuntu Ubuntu
Courier (mono) Courier
Noto Serif Noto Serif
Noto Sans Noto Sans
Roboto Roboto
Inter Inter

About

Type Baŋlish exactly the way it sounds

Resources

Stars

0 stars

Watchers

0 watching

Forks

Releases

Packages

Contributors

Languages